ছিল যারা মুখরিত নেই সাথে
তবুও বৃষ্টি ভেজা বিষন্ন এ বিকেলে
বিকেল পেরিয়ে রাত্রিকে ছুঁয়ে বলে
আমি আছি
শুধু আমি আছি
দরকার নেই আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো...
চাই না চোখে চোখ আর রাখতে
চাই না হাতে হাত আর ধরতে
এক ছুটে পৌঁছে চোখের কিনারায়
সীমাহীন স্তব্ধতা ঠোঁট ছুঁয়ে যায়
আমি আছি
বুকের পাঁজরে রাখা চাপা নিঃশ্বাস
শুধু আমি আছি
দরকার নেই আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো...বুকের পাঁজরে রাখা চাপা নিঃশ্বাস
তুমি, তোমাদের গানে পেয়েছিল আশ
নিঃশর্ত চাউনি ভেঙ্গে একা একা চলা
মনে আছে সবই যেকথা হয়নি আজও বলা
আমি আছি
শুধু আমি আছি
দরকার নেই আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো...
No comments:
Post a Comment