বাঁক গুলো একই ভাবে বাঁক নেয়
আর গোধুলি আলো চোখ ছুঁয়ে যায়
আজও সে ফেলে আসা উত্তাপ একই রকম ভাবে অঙ্গীকারে
শুধু আমি একা পথ চলি সন্ধ্যে নামে অঝোরে..
সারা থাকে না তোমার কোনো
শূন্য বুকে সে চিলেকোঠা এখনো
সবুজের ঘ্রান জড়িয়ে থাকে শরীর জুড়ে
মেলাতে চেয়েছিলাম যে সুর একসাথে এক দুপুরে
একই রকমভাবে মেঘ ভেসে যায় উত্তুরে হাওয়ায়
শুধু সেই স্পর্শ গুলো থেমে থাকে ইছে ডানায়..
পাকদণ্ডি সে পথ মিশে যায় পাহাড়ের ভাঁজে, আকাশের সেই সীমানায়
যে
মুঠোয় ছিল তোমার হাত, খালি মুঠো যেতে চায় আরেকবার সে রাস্তায়...
No comments:
Post a Comment