মন চিনচিন বুক চিনচিন
অন্যের মুঠোয় তোমার হাত
একলা বসে আলোর পিছে
কেটেই যায় পুজোর রাত
অনেক হাসি মজা তবু
ক্লান্তি আপস চোখের জল
তাকিয়ে থাকি মায়ের পানে
কেমন যেন আবোল তাবোল
নতুন জামার গন্ধ ভাসে
অনেক নতুন ভালোবাসা
ছোঁ মেরে যায় রাতপাখি
স্বপ্নমুখর সেই নিরাশা
হৃদয় জুড়ে ঢাকের আওয়াজ
শিউলি আর কাশের মেলা
তবু, যা পাখি তুই উড়েই যা
ভাসিয়ে নিজের সুখের ভেলা...
No comments:
Post a Comment