Wednesday, October 26, 2011

যতবার ভালবাসি


যতবার ভালবাসি
চোখের কোণে জমে থাকা অহংকার
অহরহ মোমবাতি হয়ে যায়
জ্বালাতে পারি না
যদি কেউ
বহু কষ্টে উত্তপ্ত হতে শেখায়
আমার স্যাঁতস্যাঁতে বারুদে চকমকি ঠুকে
আমি ঝরে যাই গলে গলে
বটগাছ, পুকুর, প্রকৃতি সবাই এত নিরব কেন
ওই দেখছ না সূর্য উঠছে
বৃষ্টিস্নান সেরে বিজন অন্ধকার পেরিয়ে
     যতবার ভালবাসি
     ক্ষুধার তাড়নায় পথ ছেড়ে দিই অন্যকে
     অন্য কেউ
     ব্যথা পেরিয়ে বিষাদের কাছে মন
     আমার ঘরের কাছাকাছিই
     খেলা শেষে অভিমান বুকে
     শেষ রজনীর চাঁদ ছুঁয়ে যাবে সামান্য প্রতিশ্রুতি
     এদিক হতে ওদিক, ওদিক হতে সেদিক
     রাস্তা পেরিয়ে অসতর্ক মুহুর্তে
     সেই একই মোমবাতি, জ্বালাতে পারি না
     অসফল বুদবুদ শুধু নিজে জ্বলি...

No comments:

Post a Comment