Saturday, October 15, 2011

যা চাই...



আমি এখন আর কোন 
চোখের দিকেই দেখি না
মিথ্যে প্রতিশ্রুতিতে
আর আমি ডুবতে চাই না



আমার কিছু বলবার ছিল না
তুমি শুনতে চাইলে যখন
আমি হাওয়ায় উড়িয়েছি ছিন্ন-ভিন্ন স্বপ্ন
তুমি অন্যের সাথে ঘর বাঁধতে চাইলে যখন



ফোঁটায় ফোঁটায় কি লুকোচ্ছ জানি না
কার উদ্দেশ্যে পাঁজর খুলেছি তাও জানি না
আমি জানি একটা ফোঁটাতেও আমার কোন চিঠি নেই
তবু আমি নেবার জন্য হাত বাড়াই...

No comments:

Post a Comment