Saturday, October 15, 2011

সমুদ্র পাড়ে


তখন সূর্যাস্ত হচ্ছে
সমুদ্র পাড়ে বসে
অভাব অনুভব করছিলাম
কোন একজনের..
যে আমার জীবন থেকে
নিজেকে সরিয়ে নিয়েছে
সাচ্ছন্দ, সুখ আর ভালো থাকার আশায়,
যে একবারের জন্যেও ভাবতে চায়নি
তারপর আমার কি অবস্থা হতে পারে...

তুমি বললে,
এত স্বার্থপর মানুষের
অভাব অনুভব করার
কোন মানে হয় না!

আমি তো তাকে
কখন স্বার্থপর ভাবিনি
তার অভাব অনুভব করি
আমি তাকে ভালোবেসেছি বলে
সে আমাকে বিশ্বাস বা ভরসা
করেতে পারেনি, তাতে
আমার ভালোবাসা তো
মিথ্যে হয়ে যায় না...

তুমি বললে,
যে তোমার বিশ্বাস বা ভরসার
দাম দেয় না,
তার কথা ভেবো না!

ভাবনাটা তো আমারই
যে আমাকে বিশ্বাস বা ভরসা করেনি
তার কথা না হয় নাই ভাবলাম,
কিন্তু যাকে ভালবাসি তাকে
ভাবনার বাইরে রাখার মতো মন
এখনো তৈরী করতে পারিনি,
সে হয়তো নিজেকে ঠিকই গুছিয়ে নিয়েছে...

No comments:

Post a Comment