Monday, October 24, 2011

ছুটি

তোমায় ছুটি দেব বলে
আজ সকাল থেকে শুধু ভেবেছি,
ঘন্টা বাজাবার মুহুর্তে হঠা মনে হলো
তুমি যদি হারিয়ে যাও!
অনেকগুলো চিন্তার স্তর পেরিয়ে
একটা একটা করে
দীর্ঘশ্বাসরা যখন তোমার কথা বলল -
তুমি ছুটি চেয়েছ..
তোমার সাথে দেখা করার কথা আছে
হয়তবা শেষপ্রান্তে
গোধুলিয়া বাঁশি শুনতে শুনতে
কিংবা
ভোরাই আজানে গলা মিলিয়ে
তুমি ইশারায় ডাকবে
ইতস্তত মন নিয়ে খুঁজে ফিরব
অসার জীবনের খেলা -
তুমি ছুটি চেয়েছ..
অনেক অনেক দুঃস্বপ্নের রাত্রি পেরিয়ে
যখন তোমার হাত ছোঁব
ছুটির ঘন্টা কিন্তু বাজাইনি
এক এক করে বৃষ্টিরা আসবে
হৃদস্পন্দনের মত বুদবুদ আকারে
কিংবা
অচেনা কোনো পাখির শিস হয়ে
আমার সাধ্য কি তোমাকে ছোঁবার
তোমার স্পর্শই তো ছুঁয়ে যাবে -
তুমি ছুটি চেয়েছ...       

No comments:

Post a Comment