Friday, August 14, 2015

স্বাধীনতার দিনগুলো

স্বাধীনতা নাকি খেয়াল-খুশি
    উড়িয়ে ডানা গহনহীন
ইচ্ছে গুলো বাঁধ ভেঙে যায়
    মনের কোণে স্বপ্ন অচিন

স্বাধীনতা নাকি দৌঁড়ে ওঠা
    দু’ধাপ সিঁড়ি টপকে ছাদে
উড়ছে যেমন ঘুড়ি-গুলো
    কোনটা আগে কোনটা পিছে

স্বাধীনতা নাকি পালক মেঘ
    ভেসে বেড়ায় এদিক-ওদিক
তবুও যেন খাঁচার ভেতর
    খুঁজতে থাকে পথ সঠিক

স্বাধীনতা নাকি ভাবতে শেখায়
    কোথায় আমার মুক্তি আলো
খোঁজার ছলেই পেরিয়ে যাই
    স্বাধীনতার দিন-গুলো ...


No comments:

Post a Comment