Friday, October 28, 2016

রেশিও




কি বলেছিলাম মনে নেই!
নদীর ধারে পাথরে একা বসে
দুপুর শেষে ভাঙা বিকেল পেরিয়ে
বৃষ্টি ছুঁতে সাধ জাগে বারবার|
আজও কখনো বা বলে ফেলি!
যত্ন করে মোছা ভেজা কলাপাতায়
গরমভাতের স্পর্শে জেগে ওঠা গন্ধে
মিশে যায় খুঁজে বেড়ানো আশ্রয়|
যা কিছু বলি বা বলতে চাই
বলা উচিত, কি উচিত না
পড়ে তাই নিয়েই যত অহরহ
টানাপোড়েনের মাঝে ভুল খুঁজতে থাকা|
জানলা বন্ধ করে কে চিলতে
আকাশ দেখার স্বপ্নে মশগুল
ভুলে যাই বারান্দায় গিয়ে দাঁড়াতে—
ছাদের কার্নিশে এক ঘেয়ে
জমা জলে ছাতলা পরা জীবনে
বলা-না বলার রেশিওটা
ঠিক রাখা দরকার সব সময়|
ছোটোবেলায় অনুপাতের অঙ্কগুলো
মন দিয়ে কেন করিনি ভেবে
আজও মেলাতে বসতে হয়
জীবনে বলা-না বলার রেশিও|

জীবন তো জটিল হয় না, আমরাই
রেশিও মেলাতে না পেরে
খামোকা জীবনের ঘাড়ে দোষ চাপাই|

No comments:

Post a Comment