Friday, August 7, 2015

বৃষ্টি এখন




বৃষ্টি নাকি নস্টালজিক
    কাদা পায়ে ফুটবল
এখন দেখি পাড়ায় পাড়ায়
    সবকিছুতেই দু’টি দল

বৃষ্টি নাকি ভিজিয়ে দেয়
    শুকিয়ে আসা চাদর
এখন দেখি ব্যালকনিতেই
    খোলা মনের আদর

বৃষ্টি নাকি বড্ড রসিক
    তেলে ভাজা আর মুড়ি
এখন দেখি রোড-চাউমিন
    আড্ডাটাই গেছে চুরি

বৃষ্টি নাকি চাষের হাসি
    ফসল হবে গোলাভরা
এখন দেখি জমলেই জল
    ম্যানমেড সব খাপছাড়া

বৃষ্টি নাকি মিশে যায়
    চোখের জল আর ঘামে
এখন দেখি সবাই কেনে
    মেকি সুখ (বড্ড) চড়া দামে

No comments:

Post a Comment