Friday, August 7, 2015

সবকিছু থেকে


চোখের ভিজে পাতায়
নোনা ধরা শরীরের অবয়ব
আঘাত হেনেছ বলেই কি
ফিরিয়ে দিতে হবে সব কিছু!
বুকের বাঁ-দিক ধরে যে পথে
বারবার পথ ভুল করে
রাত্রি উঠোনে কড়া নাড়া পড়ে
চোখের ভিজে পাতায়
আবছা ফিরে পাওয়া অনুভুতি


পথ ভুল করেছ বলেই কি
ফিরিয়ে দিতে হবে সব কিছু!

No comments:

Post a Comment