Friday, August 7, 2015

ফেরার পথে


ফেরার তাড়া ছিল না বলেই
অস্তরাগের প্রহরে আজও উপবাস
পরিশ্রান্ত পাখিদের কলরব আর
বাতাসের সাথে ভেসে আসা
দুরের কোন গাঁয়ের তুলসীতলায়
বাজানো সেই শাঁখের আওয়াজ
ছুঁয়ে যায় প্রহর পেরিয়ে প্রহরে
আরেকটি ভোরের কিনারায়


ফেরার তাড়া ছিল না বলেই
সে ভোর সঙ্গে নিয়ে যাওয়া হয়নি
আজও অনেক প্রহর পেরিয়ে
থমকে যায় কারো কাছে এসে


তোমাকে সে ভোর দেখাবে বলে
আজও তুলসীতলায় বাজে শাঁখ|

No comments:

Post a Comment