রাস্তার
দু’ধারে জমে থাকা বালি ধুলো
ছুটে চলে সারি সারি গাড়ির আওয়াজ
হয়তো-বা মিলিয়ে যায় রেণু আলগা
হাতের চেটোতে লেগে থাকা বাষ্প
কি জানি, কোন সুদূরের নৌকায়
পাড়ি দিয়ে ঠিক পৌঁছে যাবে ঠিকানায়
ছুটে চলে সারি সারি গাড়ির আওয়াজ
হয়তো-বা মিলিয়ে যায় রেণু আলগা
হাতের চেটোতে লেগে থাকা বাষ্প
কি জানি, কোন সুদূরের নৌকায়
পাড়ি দিয়ে ঠিক পৌঁছে যাবে ঠিকানায়
রাস্তার ধরে জমা হাওয়া ধুলো আর
তার
পাশে ঘাসের ব্যবধানে যে মুহুর্তগুলো
নিতান্ত অবহেলায় জমা হতে হতে হঠাত্
কোন আরো দ্রুতগামী স্রোতে ভেসে যায়
কি জানি, কোন বালি ধুলোর জঠরে
মিশে যায় নতুন ঠিকানা খুঁজে নিয়ে
নিতান্ত অবহেলায় জমা হতে হতে হঠাত্
কোন আরো দ্রুতগামী স্রোতে ভেসে যায়
কি জানি, কোন বালি ধুলোর জঠরে
মিশে যায় নতুন ঠিকানা খুঁজে নিয়ে
এত তোমার আমার চেনা অজানা সংসার
কি জানি, কতটুকু ভালবাসা জমা হয়ে থাকে
No comments:
Post a Comment