Nijer moto...
টুকরো টুকরো আমি ছড়িয়ে আছি, তোমার সকাল সাঁঝে, খুঁজে নিয়ে যদি গেঁথে নিতে পারো, পাবে আমায় কাছে...
Friday, August 7, 2015
বৃষ্টি ইচ্ছে
এখনো বৃষ্টি পড়ছে
ভিজছে সবুজ|
ভিজে গেছে—
আর শুকনো ঠোঁট
ভাঙা ঘাটের সিড়ি|
ভেঙে যাচ্ছি—
ভেঙে যাচ্ছে পাড়
রংচঙে ঘাস ফুল|
তবুও রংচঙে ঘাসফুলেই
ওরা মাইন্ পোতে
পাড় ভাঙতে ভাঙতে
তলিয়ে যায় বাঁধ
আর বাঁধা দেবার ইচ্ছেটুকুও|
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment