Friday, August 7, 2015

কেন


মুহুর্তের আবডালে তোমায় দেখি
অহরহ রাগে মুখ ফিরিয়ে থাক
আমি তো ভালবাসা-বই কিছু চিনি
তবু কেন নিজেকে এভাবে গুটিয়ে রাখো


এত কেন ভুল বোঝো শরীর জুড়ে
সব কিছুর পরেও ভালবাসি তোমাকেই
সীমাহীন বৃত্তে বেঁধো না এভাবে
জল চুঁইয়ে পড়ে নিজের স্বভাবেই

No comments:

Post a Comment