Nijer moto...
টুকরো টুকরো আমি ছড়িয়ে আছি, তোমার সকাল সাঁঝে, খুঁজে নিয়ে যদি গেঁথে নিতে পারো, পাবে আমায় কাছে...
Sunday, March 23, 2014
এপারেই
বন্ধ জানলার কাঁচের বাইরে হলুদ পৃথিবী
আর মেঘলা আকাশে ফ্যাকাসে!
তবু তুমি আমি’র চির সবুজের আকর্ষণে
সাঁতার কাটি জানলার এপারেই |
পাকদন্ডি পথ বেয়ে রাতের তারারা
মিটমিট করে জোনাকি হয়!
আর সুর্যোদয়ের ভয়ে ঢাকা দিই পর্দা
হাতড়ে বেড়াই জানলার এপারেই |
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment