জানলার গ্রিল-এ রং
আর মরচে
বেখেয়ালে গালে ছাপ
অভিমানেরআর দুপুরের ঘুম না আসা গরমে
কানের পাশে স্থির হয়ে থাকা ঘাম
ধুলো উড়িয়ে ধেয়ে আসে
কাল-বৈশাখী|
চেনা রাস্তায় অচেনা
মানুষের ভিড়তেলা মুখ ঢেকে যায় ছাতার আড়ালে
দুর্বোধ্য কিছু শব্দ উড়ে যায় লাইন ধরে
থমকে দাঁড়িয়ে থাকা যান-জটের ভিড়ে
ধুলো উড়িয়ে ধেয়ে আসে কাল-বৈশাখী|
দ্রুত বন্ধ হয়ে যায় পর্দাহীন জানলা
হুড়োহুড়ি ঝাপটা পেরিয়ে আশ্রয় ছাওনি
বৃষ্টি আসুক বা না আসুক ভাঙে খিলান
ঠান্ডা মেখে নিতে চায় সে ক্লিশে উষ্ণতা
ধুলো উড়িয়ে ধেয়ে আসে কাল-বৈশাখী|
No comments:
Post a Comment