Wednesday, March 19, 2014

তোমাকে দেখতে গিয়ে

কখনো-বা তোমাকেই দেখতে চাই|
তুমি আতস কাঁচে মেপে চল
সংসার জীবনের অসার জটিলতা
মেঘে মেঘে নেমে আসে সন্ধ্যে

তখনো-বা তোমাকেই দেখতে চাই|
তুমি বোকা-বাক্সের আড়ালে আঁকা
অসম্ভবের সম্ভাবনায় বুনে চল কাঁথা
অপাপবিদ্ধ চাঁদের মনে রাত নামে

হয়তো-বা তোমাকেই দেখতে চাই|
তুমি আপন খেয়ালে মনের দরজায়
অকারণ ভাবনায় লাগাও সীলমোহর
ক্রমশঃ আরেকটি ভোর উঁকি দেয়

শুধু তোমাকেই দেখা হয়ে ওঠে না!

No comments:

Post a Comment