Wednesday, March 19, 2014

হবে না বলেই

হয়তো দেখা হবে না বলেই
ঠিকানা রাখার কোন তাগিদ ছিল না
নিশ্চিন্তে পেরিয়ে গিয়েছি
অনেকটা পথ, শুধু নদীর পাড়ে
শিমুল গাছটার নিচে দাড়ালেই
এক ঝাঁক ডাহুক উড়ে ফেরে
অচেনা কোন বাঁক থেকে

হয়তো কথা হবে না বলেই
কথা রাখার কোন তাগিদ ছিল না
প্রকৃতির সাথে কথা বলে
ভেবেছি খুব, শুধু বাড়ির ছাদে
বারান্দায় হাত রেখে দাঁড়ালেই
অচেনা শালিকেরা মিটিমিটি চায়
তারপর আবার উড়ে যায়

হয়তো বলা হবে না বলেই
আজও সামনে কোন অনুভুতি ছিল না
হয়তো মনে থাকবে না বলেই
লিখে রাখা কথার কোন মানে ছিল না

No comments:

Post a Comment