Wednesday, March 19, 2014

ভালবেসে

তুমি বলেছিলে,
সব কথা কি বলে বোঝানো যায়!
প্রথম স্পর্শের অনুভুতি
প্রথম চুমু, ভালবাসা কি জানা,
প্রথম কারো সাথে কোথাও যাওয়ার আনন্দ..
সব কিছু দ্বিতীয় ভেবে কষ্ট পাও
স্বপ্ন দেখাও নাকি আর তোমার জন্যে নয়

ভালবেসে স্বপ্ন দেখি আমি আজও..
তুমি জান না, দ্বিতীয়বারে প্রথম ভেবে ভালবাসি
তুমি তো প্রথমবারেই প্রথম অনুভুতি
আর আমার জন্যে বেঁচে থাকে
বিকেল নামার আগে ফিরে পাওয়া স্নিগ্ধতা

আমি দ্বিতীয়বারে প্রথম ভেবে চাঁদকে ছুঁই
আর শুধু তোমায় ভালবেসেই মরতে চাই...

No comments:

Post a Comment