Wednesday, March 19, 2014

জট

গিট্ খুলতে খুলতে
নতুন করে জট পাকিয়ে যায়
গড়াগড়ি খায় রাত-বিরেতে
ঘরের কোনায় নিতান্ত অবহেলায়

ঘর পরিষ্কার করতে এসে
কখনো ধুলো-ঝাড়ুর সাথেই
ঘরের কোনা থেকে পাক খেতে খেতে
দরজার বাইরে পড়ে থাকা আবর্জনায়

আবারও জট পাকায়
নষ্ট হতে থাকা ইচ্ছেগুলো
তবু মনে থাকে ঘরের আশ্রয়ে
বারবার গিট্ খুলতে চেয়ে

অহরহ জট পাকিয়ে যায় ভাবনাগুলোয়

No comments:

Post a Comment