Wednesday, March 19, 2014

মুহুর্তের আলোয়

বাকি থাকা অস্তরাগ
ফিকে হাওয়ায় ডানা ঝাপটায়
তোমার সাথে হারিয়ে যাবে বলে..
নেমে আসা বৃষ্টি-রেণু
ছড়িয়ে পরে অচেনা পথ ধরে
সাবধানে পা ফেলা তোমার মুঠো ধরে..

গভীর নি:শ্বাসে পুড়িয়েছি
বুক পকেটে রাখা হিসেব ধুলো
অপরাহ্নে ঘামে ভেজা জামা ভেজাব বলে
মুহুর্তের আলোয় দেখা
রাত হরিণের চোখে উদাসীনতা
আর বাস থেকে নেমে একই বাড়ি ফেরা...

No comments:

Post a Comment