Wednesday, March 19, 2014

ফিরে এসে

ফিরে এসে
তোমার হাসি মুখ দেখব বলে
দরজায় কড়া নাড়ি
সন্ধ্যাপ্রদীপ হাতে তুলসিবেদীতে
শিখায় শিখায় কাঁপন

মুখ ফিরিয়ে
কোন প্রনাম মন্ত্র জপে চল
জানা থাকে না
দরজার ফাঁক থেকে চোখ মেলে
শিরায় শিরায় কাঁপন

ফিরে এসে
তোমার হাসি মুখ দেখব বলে
আবদার করি,
দমকা হাওয়ায় নিভে যায় প্রদীপ...

No comments:

Post a Comment