Wednesday, September 21, 2011

ছোট্ট করে


কবিতা?
   বুঝি না!
গদ্য?
   লিখি না!
তোমাকে?
   জানি না!
নিজেকে?
   চিনি না!
এক একদিন বড় একা লাগে,
নিঃস্বতা চাবুক চালায় বুকের পাঁজরে..

ভালোবাসা?
   পরাজিত!

যুগের সাথে তাল মেলানো
   পদক্ষেপের শর্ত তুই

এক হাতে বরফ রেখে
   অন্য হাতে আগুন ছুঁই

বুকে আগুন নিয়েও বন্ধু তোকে
   আপন মনে আপন রঙে ডাকি যেই

‘তুমি কি আমায় বন্ধু ভাবো’
   এমন প্রশ্নে বরফ জলেই চোখ ধুই..

No comments:

Post a Comment