Wednesday, September 21, 2011

ভেবেছিলাম



ভেবেছিলাম বলবো তোকে,
   বন্ধু তুই থাকিস সাথে, বাঁচবো যতদিন
বলার আগেই সন্ধ্যে নামে,
   বন্ধু তুই রাখিস মনে, আমায় ততদিন
ভেবেছিলাম বলবো তাই,
   হাত বাড়ালেই যেন পাই, হাতটা আমি তোর
ভাবনাগুলো রইলো ভাবনাতেই,
   বন্ধুত্বের দাবী এটাই, রাখিস জীবনভোর...

No comments:

Post a Comment