১
অনুভুতির শিহরণে কেঁপে উঠি
উষ্ণতার ওম ছড়িয়ে পড়ে
পরিযায়ী পাখিদের মত
নীল আকাশের বুক চিরে
বেখেয়ালে সময় যায় পেরিয়ে
তবু তোমার হাত ছেড়ে আসতেই হয়
২
এক মুঠো রোদ ছড়িয়ে গেলে
সে এক অন্য জৈবিক টান
একলা ঘরে জ্যোৎস্না ছড়ায়
রাত জাগা সেই ক্লান্তির চোখ
বেখেয়ালে ঘুম আসে শরীরে
তবু তোমার হাত ছেড়ে আসতেই হয়
No comments:
Post a Comment