Friday, September 16, 2011

বিত্তহীন বৃত্ত


বৃত্ত ক্রমশ ছোট হয়ে আসে
নিশানায় পৌঁছায় না
ভাসমান শুন্যতা
ছুঁয়ে থাকা নিরবতা
আলগোছে চোখের পাতায়
নেমে আসে ঘুম

গন্ডি অতিক্রম করা যায় না
ছদ্দবেশী রাবন ভিক্ষাপাত্র হাতে
আজও দাঁড়িয়ে থাকে
কুঁড়ে কুঁড়ে ফোপরা হয়ে যায়
একসময় বৃত্তের মাটি
বৃত্ত ক্রমশ ছোট হয়ে আসে

অনেককাল বাদে
অভিমান ভুলে চকিত চাহনি 
ভাঁজ পড়া চোখের নিচে
বৃত্তরা বাসা বাঁধে
টুকরো টুকরো অপলক অনুভবে
নিশানায় পৌঁছায় না

বৃত্ত ক্রমশ ছোট হয়ে আসে
বৃত্তের চারপাশে অসংখ্য বৃত্তেই...

No comments:

Post a Comment