মন হারিয়েছে আজ উড়তে
মন ছুঁয়েছে সে ক্ষণ অজান্তে
আকাশ আর চিলেকোঠা ছাদে
যদি ঘুম ভেঙে যায় মাঝরাতে
ঝিরি ঝিরি বৃষ্টি নামে শরীর জুড়ে
খুঁজে ফিরি নিজেকে আরো গভীরে..
ফেলে আসা ভালোবাসা কে রাখে মনে
সব ফ্যাকাসে আজ... নতুনের টানে!
নেই সেই ঢিল দেওয়া ঘুড়ি হাতে
নেই সেই লাটাই-সুতো, আড়ালেতে
ছোপ ধরা মন বিষন্ন বিকেল পেরিয়ে
গেছে নীল আকাশের সীমানায় হারিয়ে
মোবাইল ফেসবুক-এ ব্যস্ত এই সময়
আমার বুকের ভেতর বাসা বাঁধে ভয়..
ফেলে আসা ভালোবাসা কে রাখে মনে
সব ফ্যাকাসে আজ... নতুনের টানে!
No comments:
Post a Comment