সবকিছুর কিছুটা যদি ভুলতে পারতাম!
তোমার শরীর আজো মারাত্মক মাতৃভাষা বলে
রূপময় রহস্যের খোঁজে তুমি যেন পরি হয়ে ওঠো
আমিও স্বপ্ন ওড়াই, সেই মেলে দেওয়া পাখনায়
তুলির ডগায় ধেবড়ে মাখামাখি আমার ইছেকুসুম
সবকিছুর বাকী কিছুটা রয়েই যায় রাত শেষে
পাতার স্তুপের পাশে পরে থাকে ভেজা ছাই
ফিরে যাচ্ছি, বাউণ্ডুলে মেঘের আনাগোনায়
পুরোনো স্বপ্নের খোলস ভেঙে উঁকি দিক
সবুজ উচ্ছাসে আরো একটা নতুন স্বপ্ন।
No comments:
Post a Comment