চোখ বুঁজি আমি
আকাশ প্রান্তর ছোট স্বপ্নের বসত
করে কানাকানি..
এক আমি থেকে অন্য আমি
দিনরাত নির্লজ্জ ভ্রুকুটি হানি
ফিরে ফিরে যাই সবুজ প্রান্তরে
নাই যেথা জীবন জয়গানের অন্ত-রে
কাঁপা কাঁপা হাত সাহসী চুম্বন
চোখে চোখ কত আপনার জন..
আজও পাইনি
নিঃসীম চন্দ্রে ছাদের কিনারায়
ব্যর্থ প্রতিক্ষা
বাতাস চুলে বিলি কেটে যায়..
তবু তোমাকে প্রয়োজন হয় বারবার,
আজো বুঝিনি
চারিদিকে কেন এত মরা মুখের সার!
No comments:
Post a Comment