মাঘের শীত ছুঁয়ে আছে এখনও|
ঘুম ভেঙে আড়মোড়া ভাঙতেই
উত্তাপে ভিজে যাই
জানলায় দেখি
এখনও রৌদ্রের চুম্বন এসে পৌঁছায়নি
বিছানার কোলে
পাশ ফিরতেই মনে পড়ে
তোমাকে|
ঢেউ-এর পর ঢেউ
দুর্বোধ্য গোধুলি, শীতের স্পর্শ
রঙিন মোড়কে নাম লেখা চিঠি
ক্রমশ উত্তাপে বিদ্ধ হই
চারদিকে ছড়িয়ে পড়ছে উত্তাপ
শীত-চাদর গায়ে জড়িয়ে আকুল হই
ভালবাসার উত্তাপ ছুঁয়ে যায় শরীর
আজকে ভালবাসার দিন;
জেনো তোমার মুখটা এখনও মনকে নাড়ায়..
জেনো
তোমার ভাবনা এখনও মনকে ভাবায়...
No comments:
Post a Comment