Wednesday, February 1, 2012

তুমি



তুমি
তুমিই...
গাছের ফাঁক দিয়ে রৌদ্রালু চেতনায়
সমুদ্রে দূরের পাহাড়ী ছায়ায়
ফুলের প্রতি রেণুর সংস্পর্শে হাওয়ায়
চরে এসে ভিজিয়ে ঢেউয়ের যাতনায়
যতবার খুঁজি
একটা
একটা করে,
ছিঁড়ে নিলে এ মন (অসহ্য) ক্ষুধার বাসনায়..

তুমি
তুমিই...
স্বপ্ন নীল আকাশের প্রান্তে ছুটোছুটি
সবুজ আকাশের নিচে হুটোপুটি
নিজেকে বারবার ছিঁড়ে কুটোকুটি
অবিরল হাসিতে এক পশলা লুটোপুটি
যতবার চাই
একটু
একটু করে
সবই যেন এক কথায় (নিঃস্ব) মোটামুটি...

No comments:

Post a Comment