কয়েকজন সহকর্মী ও তাদের পরিবার মিলে ডুয়ার্স গিয়েছিলাম নির্ভেজাল ছুটি কাটাতে..
(26-10-2018 ~ 31-10-2018)
ডুয়ার্স
‘ডুয়ার্স’কথার অর্থ দুয়ার বা দরজা। ব্রিটিশ আমলে উত্তরবঙ্গের এই জায়গার নাম হয় ডুয়ার্স। পূর্ব হিমালয়ের পাদদেশের পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত ডুয়ার্স। ডুয়ার্স দ্বারা ভুটান ও ভারতের মধ্যে যোগাযোগ সম্পন্ন হয়। এই অঞ্চল ভুটান তথা উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই অঞ্চলের গড় উচ্চতা ১৫০ - ১৭০০ মিটারের মধ্যে।
লাটাগুড়ি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলের জলপাইগুড়ি জেলায় নেওড়া নদীর তীরে অবস্থিত একটি ছোট শহর। রেলপথে নিউ মাল জংশনে নেমেও সড়কপথে ৩০ কিলোমিটার দূরে লাটাগুড়ি পৌঁছানো যায়।
গরুমারা জাতীয় উদ্যান (লাটাগুড়ি)
মালবাজার, চালসা হয়ে পৌঁছে যেতে হয় লাটাগুড়িতে। দুপাশে চায়ের বাগান শেষ হলেই বেশ কয়েক কিলোমিটার জঙ্গলের পথ পেরিয়ে গরুমারা জাতীয় উদ্যান।
ঝালং
লাটাগুড়ি চালসা হয়ে খুনিয়া মোড় থেকে ঘুরে আসা যাক ভুটানের সীমান্তে। ঝালং, বিন্দু, পারেন গ্রাম থেকে। ঝালং একটি অপূর্ব সুন্দর গ্রাম। ঝালং খোলা এবং রঙ্গু খোলা নিয়ে বাস। দূর থেকে দেখা যায় ভুটান। এখানে এক মনাস্ট্রি আছে। ঝালং দিয়েই বয়ে চলেছে জলঢাকা নদী। ঝালং খোলা এবং রঙ্গু খোলা জলঢাকা নদীতেই মিশেছে।
ফুন্টশোলিং
সকালে ফুন্টশোলিং রওনা। খারবন্দি পাহাড়ের মাথায় অবস্থিত বৌদ্ধ গুম্ফা দর্শন।ফুন্টসলিং হল ভুটান এর একটি সীমান্ত শহর।এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর।শহরটি সীমান্ত জেলা চুখা জেলাতে অবস্থিত। শহরটি ভুটানের শিল্প ও বাণিজ্য শহর হিসাবেও পরিচিত। শহরটি ভারত ও ভুটান সীমান্তে ভুটানে অবস্থিত। এই শহর দ্বারাই ভুটানের সঙ্গে ভারতের বেশির ভাগ ব্যবসা বাণিজ্য হয়।
সামসিং
লাটাগুড়ি গরুমারা হয়ে চালসা মোড় সেখান থেকে মেটেলি হয়ে প্রথমেই যাওয়া যাক চা বাগানের গ্রাম সামসিং। কালিম্পং জেলায় সামসিং, রকি আইল্যান্ড এবং সুলতানেখোলা। চারিদিকে সবুজ চা বাগানের। মধ্যে সামসিং গ্রাম।
লোকাল সাইটে যা যা দেখার আছে:
(আমরা পরপর এইভাবেই ঘুরেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি নিয়ে। রাত্রিযাপন নিজের খুশিমতো যে কোন জায়গায় করতে পারা যায়, তবে পরিবার নিয়ে গেলে আগে থেকে প্ল্যান করে বুক করে যাওয়াই শ্রেয়।) -->
Lataguri, Tribal Dance with Camp Fire - Gorumara National Park Jeep Safari, Murti, Jhalong, Bindu, Chalsa, Barbeque with Camp Fire (own cost) - Murti, Bhutan Entry Point (Phuntsiling, Gharial Conservation Centre, Monastery), South Khyerbari Leopard Rehabilitation Center - Murti river bath, Samsing, Tea Garden Tourism, Suntalekhola, Rockey Island, New Mal Junction..
ব্লগে লিখবো বলে ঠিক ছিল না, তাই সব হোমস্টে বা হোটেলের নম্বর নোট করে রাখা হযনি। খরচ কতজন যাওয়া হবে, কোথায় কি ভাবে থাকা হবে তার উপর নির্ভর করবে।
We booked all from: https://www.facebook.com/profile.php?id=100001884850680
আমার যারা গিয়েছিলাম:
Colleagues & their families
অন্যান্য সব ছবির জন্য: https://m.facebook.com/saptak7k/albums/10215007727920984/?ref=bookmarks











































No comments:
Post a Comment