বৃষ্টি খেয়ায় ভেসে
গেছে
চোখ রং ছড়ায় ওপারে
নেমে এসে ছুঁয়েছিল
যে-হাত
ভেজা চুলে জানলার ওধারে
ঝাপসা কাঁচে আলতো
বিকেল
আর ছাদে আকাশ ছোঁয়া
বৃষ্টি গুঁড়োয় ভর্তি
শরীর
অস্ফুটে সে গান
গাওয়া
কোথা থেকে চমকায়
বিদ্যুত
ভিজে কার্নিস ওঠে
কেঁপে
নেমে আসে গভীর হিমেল
আরেকবার ভালবাসা
মেপে
বলেছিল সব রং এসে
মিশে যাবে মনের
গভীরে
রং ছড়াই আমি দুহাতে
বৃষ্টি মেঘের অগোচরে
দেখেছ কি সে রং!
মেখেছ কি!
আমায় ডেকো, আমি আসব সত্যি...
No comments:
Post a Comment