এখনো ভিজে আমার সে
ঠোঁট
চোখের তারায় শুধু
তোমারই খোঁজ
ছুঁয়ে গেছে শীত ওম
শরীর জুড়ে
সব ভালোলাগা বোধ
গেছে পুড়ে
অচেনা শূন্যতায় সময়
বয়ে যায়
কথার খেয়ায় যে কথা
বলা যায়
নীল সাদা সবুজ মিশে
থাকে রাত ঘুমে
গোলাপী ফ্যাকাসে
নিদারুন অভিমানে
যে মুহুর্তে নিজেকে
আঁকি ক্যানভাসে
সব রং মিশে যায় খোলা
আকাশে
নেমে আসা প্রান্তর
পাখিদের ঝাঁকে
মিলিয়ে যায় সে অন্য
কোন বাঁকে
তবে এখনো আগুন কেন
আনাচে কানাচে!
No comments:
Post a Comment