মনে আছে
সেই টর্চের আলো মোমবাতি
গুঁড়ো গুঁড়ো
কেক আজো খুঁজি
বদ্ধ মনের গোপন
ঘরে চাবি
আজও আবীর ঝরে সে ছবি
টুপ করে খসে পড়া অচেনা
তারা
ঝুপ করে নেমে আসা সন্ধ্যা পাড়া
রাস্তা পেরিয়ে সে
ঠেক ইশারায় ডাকে
নিরবতা সঙ্গোপন
রাতে আলো মাখে
মনে আছে
সেই মন কেমন করা
সকাল
বরফ ছুঁয়ে ফিরে আসা
বিকাল
মনে আছে
অনেক না মনে থাকা ধুসর
সময়
আরও দুরে ছড়ানো রবির
আলোয়..
No comments:
Post a Comment