Sunday, June 24, 2012

বিদ্যুৎ


ছাদের কিনারায় চমকে উঠি
ইশান কোনে মেঘ দিয়েছে উঁকি
ভয়ে ভয়ে নিচে নেমে আয়নায় দেখি মুখ
বিদ্যুৎ চিরে দিয়ে গেছে আমার বুক..

সেদিন রাস্তার মোরে বাসস্টপে
দগ্ধ হয়েছি অকারণ উত্তাপে
ভাঙা স্বপ্নে রোমন্থন যত অনাবিল সুখ
বিবর্ণ গোলাপের সারি মেঘ ছুঁয়ে
কার্নিসে জমে থাকা ক্ষত ছুঁয়ে
বিদ্যুৎ চিরে দিয়ে গেছে আমার বুক..

মেঘ-পিয়ালের ওপার থেকে
একটু হাসি গিয়েছে হেঁকে
তাই বুঝি নীলে দুঃখ হয়েছে আজ মুক
নগ্ন অভিসারিকার হাতছানি
নিঃশব্দ আলোর ভ্রুকুটি হানি
বিদ্যুৎ চিরে দিয়ে গেছে আমার বুক...

No comments:

Post a Comment