দাওনি যেতে মাঠে
লাটাই কিনে দাওনি আমায়
একটা ঘুড়ির সাথে
ছুটোছুটি লুটোপুটি সব
দেখি দাড়িয়ে বারান্দায়
ওরা কেমন সব দল বেঁধে
বল নিয়ে দৌড়ায়
আমি নাকি ভালো ছেলে
সব সময় ক্লাসে ফার্স্ট
ওদের সাথে মিশতে নেই
ওরা সব নিচু জাত
ঠাম্মা যখন চলে গেল
ওরাই তো এসে নিয়ে যায়
তখন কেন তোমরা
করলে না হায় হায়
বৃষ্টি নামে অঝোর ধারে
আমি থাকি জানলায়
চারতলা নিচে মাটিতে
ওরা কেমন ছুটে বেড়ায়
ওরা নাকি সব খারাপ ছেলে
জানে না কায়দা আদব
ভালো ছেলে মানে যদি বন্দী
তবে খারাপ ছেলেই হব...
No comments:
Post a Comment