(হঠাৎ খুঁজে পাওয়া একটি কবিতা। ১৯৯৪ সালে লেখা।)
নেতাজী!
পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ;
সূর্যোদয় হতে সূর্যাস্ত, গোধূলি থেকে ভোরাই --
আকাশের কম্পমান নিলাভ-সোনালী রেখা
হৃদয়তন্ত্রীতে তোলে মূর্চ্ছনা --
"তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের..."
নেতাজী!
সমুদ্রের ওপারে যেখানে আকাশ
গিয়ে মিশেছে মাটিতে --
এক ঝলক তাজা নি:শ্বাস,
রথ সারথীর অপূর্ব সংমিশ্রণে --
"দূরে, বহু দূরে, ঐ নদী ছাড়াইয়া, ঐ..."
নেতাজী!
এক ফোঁটা লাল রক্ত বিন্দু,
সিঙ্গাপুর হতে মনিপুর পর্যন্ত স্বরণিত
রক্তাক্ষরে লেখা ইতিহাস,
দ্বিধা-দ্বন্দ্ব-মুক্ত মৃত্যুঞ্জয় আশার গৈরিক পতাকা --
"শুন! ভারত আমাদিগকে আহ্বান করিতেছে.."
নেতাজী!
একটিমাত্র তর্জনী হেলনে তামাম হিন্দুস্থানে
প্রবাহিত বিদ্যুৎপ্রবাহ --
রাতের ঘন কালো অন্ধকারের
একমাত্র উজ্জ্বল স্বপ্নের ধ্রুবতারা --
"Tell my countrymen.."
নেতাজী!
আকাশ চিরে নেমে আসা
একটুকরো সোনালী বিদ্যুৎচমক,
আগামী জাতীয় মুক্তির স্বপ্ন,
চরম দুর্দিনে দেশের প্রাণশক্তির প্রতীক --
"We give up our today for their tomorrow!"
No comments:
Post a Comment