বাঁক
ঘুরবার ঠিক আগেই
আরেকবার পিছনে ফেরা
যা
কিছু হারিয়েছি, হেরেছিআরেকবার পিছনে ফেরা
সব ফেলে রেখে পর্যদুস্ত
এই আমি’র, গভীর দীর্ঘশ্বাস
নানা রোগ এসে বাঁধে দেহে
যত না শরীরে, তারও বেশি মনে
ডান বুকে চিনচিনে ব্যাথা
হাঁপ ধরে যায় অনিয়মে
তারপরেও বাঁক ঘুরতেই হয়
সামনে যে সবুজ প্রান্তর
কচি কচি ঘাস ফুলের আনাগোনা
শীতকালে শিশিরে পা মেখে
কুয়াশা ঘিরে রাখা জীবনে
রোজকার হেঁটে চলা নিয়ম মাফিক
যন্ত্রণা উপশমের ওষুধ খেয়ে
ডান
বুকের চিনচিনে ব্যাথা
সত্যই যায় কি!
সত্যই যায় কি!
No comments:
Post a Comment