বৃষ্টি
এসে ভিজিয়ে দিল ধুলো মাখা পথ
বৃষ্টি
হাওয়ায় উড়িয়ে দিল ফেলে রাখা শপথ
আমার
মনের মাঝে ঝড়, পথ বলে
অপেক্ষায়
কেন, ভিজতে হলে ভিজবি চল
নইলে দমকা হাওয়ায় ফের শুকিয়ে যাবে জলতোকে কোথায় দেখেছি বল তো! আমি তো নিঝুম
সেদিন রাতে মেঠো হাওয়ায় যখন আসছিল না ঘুম
সেই যে কৃষ্ণচূড়া এলোমেলো, বৃষ্টি বলে
সব পথেরই বাঁকে আমায় পাবে যদি ভেজো
একই রকম আছি ঝিরিঝিরি বা ঝমাঝম আজও...
No comments:
Post a Comment