ভিজে গিয়ে সিঁদুরের রং বোধহয়
আরো গাঢ় হয়েছে তোমার
ড্রেসিং টেবিলের আয়নায় আজও
লেগে থাকা সে গুঁড়ো রং-তুলি
ধোঁয়ায় আছন্ন ঠাকুর ঘরের দরজার
সামনে ভেসে আসা প্রদীপ শিখা
তোমায় ছুঁতে গিয়েও ফিরে আসি
সাদা কাগজ আর কলমের ভাবনায়
বৃষ্টির ওপাশে তোমায় কেমন
যেন আবছা লাগে...
No comments:
Post a Comment