তুমি নেই, নেই কেউ এই রাতে
ছিল যারা মুখরিত নেই কেউ সাথে
তবুও বৃষ্টি ভেজা বিষন্ন এ বিকেলে
বিকেল পেরিয়ে রাত্রিকে ছুঁয়ে বলে
আমি আছি
শুধু আমি আছি
দরকার নেই আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো
চাইনা চোখে চোখ আর রাখতে
চাইনা হাতে হাত আর ধরতে
এক ছুটে পৌঁছে চোখের কিনারায়
সীমাহীন স্তব্ধতা ঠোঁট ছুঁয়ে যায়
আমি আছি
শুধু আমি আছি
দরকার নেই আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো
বুকের পাঁজরে রাখা চাপা নিঃস্বাস
তুমি, তোমাদের গানে পেয়েছিলো আশ
নিঃশর্ত চাউনি ভেঙে একা একা চলা
মনে আছে সবই যেকথা আজো হয়নি বলা
আমি আছি
শুধু আমি আছি
দরকার নেই আর কারো
চাই কি আমাকেও ভুলে যেতে পারো
টুকরো টুকরো আমি ছড়িয়ে আছি, যে তোমার সকাল সাঁঝে, খুঁজে নিয়ে যদি গেঁথে নিতে পারো, পাবে আমায় কাছে...
ReplyDeleteetar kono abriti link achhe ki?
টুকরো টুকরো আমি ছড়িয়ে আছি, যে তোমার সকাল সাঁঝে, খুঁজে নিয়ে যদি গেঁথে নিতে পারো, পাবে আমায় কাছে...
ReplyDeleteetar kono abriti link achhe ki?
plz mail me at debasishsengupta@ymail.com